ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

অপেক্ষার অবসান আজ, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচনের দিনটিকে জাতির জীবনের এক গুরুত্বপূর্ণ ও আনন্দঘন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন সেনাপ্রধান  জেনারেল ওয়াকার-উজ-জামান । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা আদমজী কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত দেড় বছর ধরে আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।

সেনাপ্রধান জানান, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, দিনের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে।

ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভয়-ভীতি ছাড়াই ঘর থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে। তাঁর ভাষায়, সম্মানিত ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যাবেন এবং তাদের ভোট দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।

একই সঙ্গে গণমাধ্যমের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি বলেন, সারাদেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করছে, যা ভোটারদের উৎসাহিত করছে কেন্দ্রে যেতে।

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। দেশবাসীর কল্যাণ কামনা করে তিনি সবার সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপেক্ষার অবসান আজ, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

আপডেট সময় : ১২:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬