ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রিটের লিভ টু আপিল খারিজ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রিটের লিভ টু আপিল খারিজ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকার গঠন ও উপদেষ্টাদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) আবেদনও খারিজ করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এরপর সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়ে রাষ্ট্রপতি বিশেষ রেফারেন্স পাঠান।

১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ জনস্বার্থসম্পন্ন যে কোনো আইনি প্রশ্ন আপিল বিভাগে ব্যাখ্যার জন্য পাঠাতে পারেন। সে অনুযায়ী ২০২৪ সালের ৮ আগস্ট আপিল বিভাগ মতামত দেয় যে, সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রপতি অন্তর্বর্তী হিসেবে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা নিয়োগ দিতে এবং তাদের শপথ করাতে পারেন।

এই মতামতের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ গত ডিসেম্বর রিট করেন। তবে চলতি বছরের ১৩ জানুয়ারি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি খারিজ করেন। হাইকোর্ট বলেন, রাষ্ট্রপতি এক বিশেষ পরিস্থিতিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে মতামত নিয়ে কাজ করেছেন—এটি জনগণের ইচ্ছা ও আইনি ভিত্তিতে সমর্থিত। ২০২৪ সালের জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানও এ প্রক্রিয়াকে বৈধতা দেয়।

রিটকে ‘ভ্রান্ত ধারণা, বিদ্বেষপ্রসূত ও হয়রানিমূলক’ উল্লেখ করে তা সরাসরি খারিজ করা হয়।

এই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানিতে আবেদনকারী পক্ষের যুক্তির পর ইন্টারভেনার হিসেবে তিন জ্যেষ্ঠ আইনজীবী বক্তব্য দেন—লেখক ফিরোজ আহমেদের পক্ষে ড. শরীফ ভূঁইয়া, আর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও শিশির মনিরও শুনানিতে অংশ নেন।

পরিশেষে আপিল বিভাগ পর্যবেক্ষণসহ লিভ টু আপিল আবেদনটি খারিজ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রিটের লিভ টু আপিল খারিজ

আপডেট সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫