ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সরকারি চাকরিতে যুক্ত হতে পারবেন না

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ সংগঠনের কোনও কর্মী সরকারি চাকরিতে যুক্ত হতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

এর আগে বুধবার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সরকারি গ্যাজেট প্রকাশের পর উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে এ বক্তব্য তুলে ধরেন।

আসিফ লিখেছেন, নিষিদ্ধ সংগঠনের কোনও সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনও প্রক্রিয়াধীন, সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে নিয়োগ দেওয়া হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

আসিফ মাহমুদ বলেন, আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। নিয়োগের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন।

দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

২০১৪ সালের বিধিমালা সংশোধন খসড়াও প্রস্তুত করা হয়েছে। তাতে চাকরির বয়স বাড়ানো ছাড়াও একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএসে বসতে পারবেন, সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সরকারি চাকরিতে যুক্ত হতে পারবেন না

আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪