ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sri Lanka : প্রেসিডেন্টের বাসভবনে লাখ লাখ রুপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২ ২৫২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে শত শত বিক্ষোভকারী ছবি: রয়টার্স

ভয়েস ডিজিটাল ডেস্ক

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার সাধারণ জনতা দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভের ডাক দেয়। একপর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। সে সময় বাসভবন থেকে লাখ লাখ রুপি পাওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে ঢোকার পর সেখান থেকে লাখ লাখ রুপি খুঁজে পাওয়ার দাবি করেছেন।

রবিবার অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের গোতাবায়ার বাসভবন থেকে খুঁজে পাওয়া সেই রুপি গুনতে দেখা যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, মেঝেতে থাকা রুপির বান্ডিল ঘিরে আছেন কয়েক জন। তাঁদের মধ্যে একজন সেই রুপি গুনছেন। মোবাইলে সেই দৃশ্য ধারণ করছেন কেউ কেউ। এ সময় অন্য একজন এসে ক্যামেরার সামনে আরও কয়েক বান্ডিল রুপি দেখাচ্ছিলেন।

সরকারবিরোধী বিক্ষোভকারীরা টেম্পল ট্রিতে যে অর্থ খুঁজে পেয়েছেন তা ভবনের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সরকারবিরোধী শত শত বিক্ষোভকারী শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট গোতাবায়ার সরকারি বাসভবনে ঢোকে। বিক্ষোভকারীদের আরেকটি দল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Sri Lanka : প্রেসিডেন্টের বাসভবনে লাখ লাখ রুপি

আপডেট সময় : ০৯:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২