ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কূটনীতিতেও কোণঠাসা ভারত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন মশা নৌবহর: হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকা যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিচ্ছে গরীবের পুষ্টিতে থাবা: গরম ডিম-সবজির বাজার, পেঁয়াজের হাফ সেঞ্চুরী ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় জর্ডানের বাদশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ৩৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। পাশাপাশি সোমবার অনুষ্ঠানে যোগ ঢাকা আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

রবিবার এক বার্তায় স্বাধীনতার মাত্র ৫০ বছরে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বার্তায় বলেছেন, বাংলাদেশ সর্বক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে, যার মাধ্যমে দেশের জনগণের সহনশীলতা ও নেতৃত্বের প্রজ্ঞা প্রতিফলিত হয়েছে।

আমি আত্মবিশ্বাসী, শান্তি বজায় রাখা, আরও উন্নয়ন এবং জনগণের সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি অগ্রগতি অর্জন করবে বাংলাদেশ। দুই উদযাপনে ১০ দিন ব্যাপী আয়োজনের পঞ্চম দিন বাদশা আব্দুল্লাহর তরফে ভিডিওবার্তায় কথা বলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাদাফি।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ওআইসিসহ বহুপক্ষীয় ফোরামেও আমাদের একীভূত কার্যক্রম রয়েছে। সংঘাতমুক্ত, স্থিতিশীল ও শান্তিময় বিশ্ব গড়ার লক্ষ্যে আমাদের এই তৎপরতা।

বার্তায় বলা হয়, দুই দেশের মানুষের সেবার জন্য আমরা পরস্পরের জন্য মঙ্গলজনক সম্পর্ক এগিয়ে নিতে চাই। শরণার্থী সঙ্কট ও সন্ত্রাসবাদের মত আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলাতেও আমরা কাজ করতে চাই একসঙ্গে।
দ্বি-রাষ্ট্র নীতির ভিত্তিতে ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যও জর্ডান বাংলাদেশকে নিয়ে কাজ করতে চায় বলে বাদশা আব্দুল্লাহর বার্তায় জানানো হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আলাদা পাঁচ দিন ঢাকায় এ আয়োজনে বাংলাদেশের সঙ্গী হচ্ছেন। এছাড়া প্রতিদিনই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় জর্ডানের বাদশা

আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১