ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাপুয়া নিউ গিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

পাপুয়া নিউ গিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষনা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে পাপুয়া নিউ গিনি।২০২১ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেছিলো পাপুয়া নিউ গিনি। প্রথম আসরের ১০জন খেলোয়াড়কে এবারের বিশ্বকাপের দলে রেখেছে তারা।

দ্বিতীয়বারের মত বিশ্বকাপ মঞ্চে পাপুয়া নিউ গিনিকে নেতৃত্ব দিবেন আসাদ ভালা। তার ডেপুটি হিসেবে আছেন লেগ স্পিন অলরাউন্ডার সিজে আমিনি।
এবার বিশ্বকাপের মূল দলে জায়গা করে নিয়েছেন ২০২১ সালের বিশ্বকাপে রিজার্ভ তালিকায় থাকা জ্যাক গার্ডনার।

মালয়েশিয়া ও ওমান সফরে দারুন পারফরমেন্সের সুবাদে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পেসার চাঁদ সোপার। দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ২০ বছর বয়সী স্পিনার জন কারিকো। দলের কোচ হিসেবে থাকছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্ডা তাইবু।

পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাছাই পর্ব জিতে দ্বিতীয়বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পাপুয়া নিউ গিনি। বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে পাপুয়া নিউ গিনির প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা। ২ জুন গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাপুয়া নিউ গিনি।

পাপুয়া নিউ গিনি দল: আসাদ ভালা (অধিনায়ক), সিজে আমিনি, অ্যালেই নাও, চাঁদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপলিং দরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ, টনি উরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাপুয়া নিউ গিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষনা

আপডেট সময় : ১২:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪