ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদ্মা সেতুর দক্ষিণ তীরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ঝরল ১৯ প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর দক্ষিণ তীরে এক্সপ্রেসওয়ের মাদারীপুর শিবচরে ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে নিহত ১৬ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

খুলনা থেকে ঢাকামুখো একটি যাত্রীবাস পদ্মাসেতুর দক্ষিণ তীরে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে খাদে গিয়ে পড়ে। তাতে ১৯ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ৩০ জন। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনাস্থল থেকে সকাল সোয়া আটটা পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের খবর, মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। রবিবার সকালে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদ্মা সেতুর দক্ষিণ তীরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ঝরল ১৯ প্রাণ

আপডেট সময় : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩