ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কানাডাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

কানাডাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। ম্যাচটিতে কানাডার দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে স্বপ্নের পথে একধাপ এগিয়ে থাকলো আমেরিকানরা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে কানাডা। লক্ষ্য তাড়ায় ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় মোনাঙ্ক প্যাটেলের দল।

লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুতেই হোঁচট খেয়েছে যুক্তরাষ্ট্র। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। তবে রানের খাতা খোলার আগেই এ জুটিতে আঘাত হানেন কলিম সানা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্টিভেন টেইলরকে লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন কলিম। কানাডার জোরালো আবেদনে সাড়া দেন রিচার্ড ইলিংওয়ার্থ। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান টেইলর। তাতে অবশ্য লাভ হয়নি। টিভি আম্পায়ারও তাকে হতাশ করেছে।

এরপর ক্রিজে আসেন আন্দ্রেস গাউস। তার সঙ্গে ৪২ রানের জুটি গড়েন মোনাঙ্ক। ভয় ধরানো এই জুটি ভাঙেন দিলন হেলিগার।ইনিংসের সপ্তম ওভারে মোনাঙ্ককে সাজঘরের পথ দেখান হেলিগার। আউট হওয়ার আগে ১৬ রান করেন তিনি।

পরে বাইশ গজে আসেন অ্যারন জনস। ঝোড়ো ব্যাটিং করে ২২ বলে ফিফটি করেন তিনি। তার সঙ্গে অর্ধশতক করেছেন গাউসও। ফিফটির পর অবশ্য সাজঘরের পথ ধরেন গাউস। ব্যক্তিগত ৬৫ রানে তাকে থামিয়েছেন নিখিল।

শেষ পর্যন্ত কানাডার বোলারদের তুলোধুনো করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যারন জনস। জয় নিয়ে মাঠ ছাড়ার আগে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি।কানাডার হয়ে একটি করে উইকেট নিয়েছেন কলিম সানা, দিলন হেলিগার ও নিখিল দত্ত।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে কানাডা। তারই ধারাবাহিকতায় ফিফটি তুলে নিয়েছেন নভনিত ও কিরটন। আর শেষ মুহূর্তে শ্রেয়াসের উড়ন্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ম্যাপল লিফারসরা। তবে যুক্তরাষ্ট্রের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে সেটি কোনো কাজে আসলো না।

যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে উইকেট নেন হারমীত সিং, কোরি অ্যান্ডারসন ও আলি খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কানাডাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু

আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪