ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাতার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ২৪০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি ও ভিডিও পররাষ্ট্র  মন্ত্রণায়ল

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে প্রদত্ত সুবিধাদির কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম কাতার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

রবিবার কাতারের রাজধানী দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখির সাথে বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু’দেশের চ্যাম্বার্স অব কমার্স এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।

কাতার হতে এল.এন.জি আমদানির জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী । এসময় তিনি কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের ভূঁয়সী প্রশংসা করেন । বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ নানা পর্যায়ের কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।

শাহরিয়ার আলম করোনা মোকাবিলায় কাতার সরকারের সফলতাসহ সাম্প্রতিক সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকারের সুরক্ষায় কাতার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও

প্রশংসা করেন। তিনি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে কাতারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

আগামী সেপ্টেম্বরে দোহায় দু’দেশের মধ্যে ফরেন অফিস কন্সালটেশন অনুষ্ঠানের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন । শাহরিয়ার আলম দু’দেশেরে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ফরেন অফিস কন্সালটেশন অনুষ্ঠিত হওয়ার

বিষয়ে সেদেশের আগ্রহের কথা উল্লেখ করেন এবং দু’দেশের জন্য সুবিধাজনক সময়ে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত জসীম উদ্দিন এবং মহাপরিচালক এফএম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট দলকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে সিরিজ জয়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

কাতার সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদবার্তায় এতথ্য জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাতার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আপডেট সময় : ১০:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১