ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতর: প্রধান জামাতসহ দেশের কোথায় কখন নামাজ ইরান সংঘাতে শক্তিশালী বেনিয়ামিন নেতানিয়াহু, চাপে ডোনাল্ড ট্রাম্প চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ১৮৬ বাংলাদেশি উদ্ধার, আজারবাইজান হয়ে দেশে ফেরার পথে আন্তর্জাতিক বিচার আদালতে  ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত  বার্লিনের যুদ্ধ নয়, কৌশলী পিছু হটা: ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন হিসাব তেলের আগুনে বিশ্ববাজার অস্থির, চাপে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা “তোমরা যেখানে সাধ চলে যাও’ অমৃতাকে নিয়ে মিত্রা সেনের কবিতা ‘তুমি চেয়েছো শিক্ষা’ ঝড়ের তাণ্ডবে মেঘনায় ডুবলো ১৯ লাখ টাকার তরমুজ, চোখের জলে ভেসে গেল আবুল হাসানের ঈদ-আশা
ভারতে ধর্ষণ ও হত্যাকান্ডের জেরে ঢাকায় শেকল ভাঙার পদযাত্রা

 

নিজস্ব প্রতিনিধি ঢাকা

ভারতে ধর্ষণ ও হত্যাকান্ডের  প্রতিবাদে ঢাকায় শুক্রবার গভীররাতে বিক্ষুব্ধ নারীরা অংশ নেন শেকল ভাঙার পদযাত্রায়। ভারতের কলকাতায় আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নারীদের রাত দখল কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকায় মশাল ও নানা রকমের স্লোগাসম্বলিত র‌্যানার-ফ্যাস্টুন নিয়ে পদযাত্রা করেন নারীরা।

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে এই প্রতিবাদ পদযাত্রা শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। এই পদযাত্রায় পুরুষদেরও অংশ নিতে দেখা গেছে।

শাহবাগ থেকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ গিয়ে সমাবেশ দিয়ে শেষ হয়। ধর্ষণ-যৌন সহিংসতার সঙ্গে যুক্তদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ করার ব্যবস্থা গ্রহণসহ ১৩টি দাবি তুলে ধরা হয়।