ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঋণচুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, অধিকাংশ শর্তে একমত বাংলাদেশ সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত  ১২ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার দেবে ঢাকা মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, কী ঘটেছে তাঁকে ঘিরে এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকার: মাহদী আমিন অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার শেরপুরের ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু নেই, দুর্ভোগে ১৫ হাজার মানুষ হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী

Sheikh Hasina : উদ্বোধনের দশদির পর পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া গেলেন শেখ  হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ৪৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক 

পদ্মা সেতু হয়ে প্রথমবার সপরিবারে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই যাত্রা পথ ছিল মাত্র সাড়ে তিন ঘন্টা। সোমবার সকালে ঢাকার বাসভবন গণভবন থেকে রওনা হয়ে টুঙ্গিপাড়ায় যান। যাত্রা পথে সকাল পৌনে ৯টা নাগাদ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ করেন শেখ হাসিনা। এরপরই তার গাড়িবহর সেতুতে উঠে যায়। জাজিরাপ্রান্তে সেতুর ফলকের সামনে কিছুক্ষন দাঁড়িয়ে থেকে ফের যাত্রা

করে গাড়িবহর। মূল সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রী  ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সেতুতে নামেন এবং কিছু সময় সেখানে সৌন্দর্য উপভোগ করেন।  শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরিবারের সদস্যদের নিয়ে সফর শেষে রাতেই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। এর আগে ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন শেখ হাসিনা।

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা বলেছেন, তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগকে ধরে রেখেছে। তিনি বলেন, ‘শত নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সংগঠন কিন্তু সবসময় শক্তিশালী। আওয়ামী লীগ বিশেষ করে আমাদের মাঠকর্মীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। তারা কিন্তু পার্টিটাকে ধরে রাখছে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে।’

সফলভাবে করোনা মোকাবিলার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন,   ‘এই করোনার সময় উন্নত দেশ, যাদের অনেক টাকা—কই তারা তো কেউ বিনা পয়সায় ভ্যাকসিন দেয়নি। কিন্তু আমরা দিতে পেরেছি। সবাই মিলে একযোগে কাজ করতে পেরেছি বলে আজকে করোনা মোকাবিলা, বন্যা মোকাবিলা—যেকোনও অবস্থা আমরা মোকাবিলা করতে পারি। এই দেশটা তো আমি চিনি। দেশটা জানি। জাতির পিতা কিন্তু নিজের জন্য দল করেননি। নিজের ক্ষমতার লোভে বা অর্থ সম্পদের দল করেননি। তিনি দল করেছেন দেশের সাধারণ মানুষের জন্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Sheikh Hasina : উদ্বোধনের দশদির পর পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া গেলেন শেখ  হাসিনা

আপডেট সময় : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২