ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা পানিতে ডুবে প্রতিদিন ৫১ জনের বেশি প্রাণহানি, ৭৫ শতাংশের বেশি শিশু সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২   পঞ্চগড়ে টানা ছয় দিন সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত নির্বাচনী প্রক্রিয়ায় ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার

IPL 2022: নো-বল বিতর্ক ও নাটকীয়তার জন্ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ২৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোভম্যান পাওয়েল ছবি: বিসিসিআই

ভয়েস ডিজিটাল ডেস্ক

শেষ পর্যন্ত তিন বলে মাত্র ২ রান নিতে সক্ষম হয় দিল্লি। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন পাওয়েল। অনেকে বলছেন, দিল্লি যদি নো-বল নিয়ে বিতর্ক না করতো তাহলে হয়তো ছয় বলে ছয় ছক্কা মেরে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন পাওয়েল। কারণ, তার ব্যাটে সেই মুহূর্তটা ছিল। আর একজন বোলার যখন এভাবে মার খেতে শুরু করে তখন সে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলে। এ সুযোগটাই কাজে লাগাতে পারতেন পাওয়েল। কিন্তু নো-বল বিতর্কের কারণে কিছুটা সময় পায় রাজস্থান। এই সময়ের মধ্যে ম্যাকয়ের মাঝেও কিছু আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে সক্ষম হয় তারা। সেটিরই প্রতিফলন দেখা গেলো তার পরবর্তী তিন বলে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রাজস্থান রয়্যালস। যা আইপিএলের চলতি আসরে কোনো দলের সর্বোচ্চ স্কোর। তখনই দিল্লি ক্যাপিটালসের পরাজয় দেখছিল অনেকে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। কিন্তু শেষ ওভারে গিয়ে অনেক নাটকীয়তা ও বিতর্কেরও জন্ম হয়েছে।

শেষ দুই ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ৩৬ রান। শেষ ওভারে গিয়েও একই ব্যবধান দাঁড়ায়। কারণ, ১৯তম ওভারে কোনো রান না দিয়ে এক উইকেট তুলে নেন রাজস্থানের পেসার প্রসিধ কৃষ্ণা। ২০তম ওভারে ওবেদ ম্যাকয়ের হাতে বল তুলে দেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। অবিশ্বাস্যভাবে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকান দিল্লির ক্যারিবীয়ান ব্যাটার রোভম্যান পাওয়েল। হারতে বসা দিল্লি শিবিরেও জয়ের আশা জাগ্রত হয়। বিতর্কের সৃষ্টি হয় তৃতীয় বলে। ফুলটাস বলটি ছক্কা মারলেও সেটির জন্য নো-বল কল করে দিল্লি। আম্পায়ার নো-বলের ইশারা না করাতেই যত ঝামেলার সৃষ্টি।

মাঠে আম্পায়ারের সঙ্গে কথা বলতে যান দিল্লির সহকারী কোচ প্রভিন আমরে ছবি: বিসিসিআই

দিল্লির দাবি, বলটা কোমরের চেয়েও বেশি উচ্চতায় থাকায় নো-বল ছিল। এতে একটা ফ্রি-হিট পেলে তখন ব্যবধান হতো ৪ বলে ১৭ রান! তখন জয়ের সমীকরণটাও সহজ হতো। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। দিল্লি চেয়েছিল তৃতীয় আম্পায়ারের কাছে যেতে। তাতেও মাঠের আম্পায়ার রাজি হননি। ক্রিজে থাকা দুই ব্যাটার পাওয়েল ও কূলদীপ যাদবও মাঠে আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন। ডাগআউট থেকে অধিনায়ক রিশাভ পান্ট তাদেরকে ওঠে আসতে বলেন। এমনকি সহকারী কোচ প্রভিন আমরেকেও মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে কথা বলতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

IPL 2022: নো-বল বিতর্ক ও নাটকীয়তার জন্ম

আপডেট সময় : ০৮:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২