ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ৫১৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলছে ১২তম যাত্রাউৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাত্রাশিল্পউন্নয়ননীতিমালা ২০১২ বাস্তাবায়ন ও যাত্রা দল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ২৯ জানুয়ারিথেকে ০১ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে ‘যাত্রাশিল্পের নবযাত্রা’ শির্ষক ১২তম যাত্রা উৎসব ২০২১। একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের যাত্রা উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ২২টি দল অংশ গ্রহণ করছে।

 


যাত্রা শিল্পউন্নয়ন কমিটির প্রতিদিন ৩ জন সম্মানিত সদস্য যাত্রা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রা পালার মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রা দলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে। যাত্রা শিল্পউন্নয়ন কমিটির সম্মানীত সদস্যদের মধ্যে এস এম মহসীন, আফসানা করিম, ড. আফসার আহমদ, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসির উদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১জন করে প্রতিনিধি। উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১১টি পর্যায়ে ১১৭টি যাত্রা দলকে নিবন্ধন প্রদান করেছে এবং ১৫টি যাত্রা দলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

 


আয়োজনের দ্বিতীয় দিনে পরিবেশিত হয় পবিত্র কুমার পরিচালিত রঞ্জন দেবনাথের পালা পিরোজপুরের মহাশক্তি নাট্য সংস্থার যাত্রাপালা ‘অনুসন্ধান’, তপন চন্দ্র গোস্বামীর পালা ও পরিচালনায় বরিশালের আনন্দময়ী নাট্য সংঘের যাত্রা পালা ‘পতিত পবন গুরুদি’ পঙ্কজ কুমার মন্ডলের পরিচালনায় বরিশালের শিব শক্তি নাট্য সংস্থার কমলেশ ব্যানার্জীর পালা ‘মহারাজা হরিশচন্দ্র’ দেবাশিষ মন্ডলের পরিচালনায় খুলনার শ্রী গুরু নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় এম এ মজিদের পালা ‘ঢাকা জ্বলছে’ এবং উজ্জ্বল কুমার ব্যাপারীর পরিচালনায় পিরোজপুর মাতামঞ্জলিকা দেবী নাট্যসংস্থার পরিবেশনায় ব্রজেন্দ্রকার কুমার দে’র পালা ‘সীতারবনবাস’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :