ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে ঢাকায় মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন ভারত বাদ, বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে আলাদা জোট করতে চায় পাকিস্তান ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন-সিদ্ধান্ত তাকেই নিতে হবে তারেকের নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি : আমির খসরু গ্যাসের আগুনে একই পরিবারের শিশুসহ ৭ জন দগ্ধ আসিম মুনিরের হাতে পাকিস্তানের পরমাণু ভান্ডারের নিয়ন্ত্রণ শীতের মহাজন পঞ্চগড়ে, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে পুশইনের শিকার সোনালী ও তার সন্তান বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির এয়ারবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১৮০ যাত্রী

৭ দিনের পুলিশ হেফাজতে মামুনুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রহ্মণবাড়িয়া রেলস্টেশনে হেফাজতের তান্ডব  :  সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

হেফাজত নেতা মামুনুল হককে সাতদিনের পুলিশ হেফাজতে দিয়েছেন আদালত। রবিবার পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে ২০১৩, ২০২০ ও ২০২১ সালে সংঘটিত সহিংস ঘটনায় বেশ ক’টি মামলা রয়েছে।

সোমবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম আদালত) তোলা হলে শুনানি শেষে মামুনুলকে সাত দিনের পুলিশ হেফাজতে দেন আদালত। কঠোর নিরাপত্তায় আদালত থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) সদর সদরদপ্তরে নিয়ে আসা হয়। এখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মামুনুল হক পুলিশ হেফাজতে : সংগ্রহ

বাংলাদেশের জাতির পিতা জন্মশতবর্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংস তান্ডব চালায় হেফাজতে ইসলাম।

সোনারগাঁও রিসোর্টে নারীসহ আটক মামুনুল হক, যাকে তিনি স্ত্রী পরিচয় দিয়েছিলেন : সংগ্রহ

পুলিশ জানায়, ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীরা সংঘর্ষে জড়ায়। এসময় ব্যাপক অরাজকতা চালায় হেফাজত। পুলিশের ওপর আক্রমণ ছাড়াও সম্পদের ব্যাপক ক্ষতি করা হয়। যার নেতৃত্বে ছিলেন মামুনুল হক।

এসব অভিযোগে করা মামলায় মামুনুল হক আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১৬টির মত মামলা থাকার কথা জানায় পুলিশ। তাছাড়া এসব মামলায় হেফাজতে ইসলামের বেশ কিছু হেফাজত নেতার নাম রয়েছে। যাদের বেশ ক’জন গ্রেপ্তার হয়েছেন।

ব্রহ্মণবাড়িয়ায় তান্ডব

সোনারগাও রিসোর্টে এক নারীসহ আটক কান্ডে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতা ও সহিংকান্ড মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা হয়েছে। রাজধানীর পল্টন, মতিঝিল, নারায়ণগঞ্জের কয়েকটি থানায় তার বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের অভিযোগে মামলা রয়েছে। সেগুলো তদন্ত শেষে ব্যবস্থা নেবে পুলিশ।

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ মামুনুল হকের বিরুদ্ধে ৮ টি মামলা তদন্ত করছে। লালবাগ বিভাগে দু’টি, তেজগাঁও বিভাগে একটি এবং মতিঝিল ও পল্টন থানায় পৃথক চারটি মামলায় আসামি মামুনুল হক।

ভাংচুর ও অগ্নিসংযোগ : সংগ্রহ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হকসহ হেফাজতের বেশ কয়েকজন নেতা এরই মধ্যে গ্রেপ্তার হলেন। মামলা রয়েছে হেফাজতের শীর্ষ নেতা জুনায়েত বাবুনগরীর বিরুদ্ধেও। মামলাগুলোতে ইতিমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭ দিনের পুলিশ হেফাজতে মামুনুল হক

আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১