ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প তৃতীয়বারের মতো এনসিএল চ্যাম্পিয়ন রংপুর চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন পরিহারের আহ্বান অন্তর্বর্তী সরকারের অনানুষ্ঠানিক শ্রমিকদের সংখ্যা বেশি, কিন্তু স্বীকৃতি কম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার : কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

৩ সন্তানের একই জন্মদিন! ফের বাবা হলেন গ্রিজম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৩৩২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন বার্সেলোনার ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান। তবে তিন সন্তানের প্রত্যেকের জন্মদিন আলাদা করে মনে রাখতে হবে না বিশ্বকাপজয়ী এ তারকাকে। তিন জনেরই জন্ম যে একই তারিখে!

গতকাল বৃহস্পতিবার গ্রিজম্যান ও এরিকা দম্পতির তৃতীয় সন্তান পৃথিবীর আলোয় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিজম্যান নিজেই জানিয়েছেন এই খবর।

এর আগে, এই দম্পতির প্রথম সন্তান মিয়ার জন্ম হয় ২০১৬ সালের ৮ এপ্রিল। তিন বছর পর ২০১৯ সালে একই তারিখে পৃথিবীর আলোয় আসে দ্বিতীয় সন্তান আমারো।

তিন ভাই-বোনের একই তারিখে জন্মের ঘটনা বেশ বিরল। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে বেশ দূরেই আছেন গ্রিজম্যান-এরিকা দম্পতি। আমেরিকান ক্যারোলিন ও কামিন্স দম্পতির পাঁচ সন্তানের জন্ম হয়েছিল একই তারিখে, ১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে সবার জন্ম ২০ ফেব্রুয়ারি!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩ সন্তানের একই জন্মদিন! ফের বাবা হলেন গ্রিজম্যান

আপডেট সময় : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১