ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার চাহিদা ২১ লাখ টন নোনা জলের চাষাবাদে ব্যস্ত দক্ষিণ উপকূলের চাষিরা শিগগিরই নতুন তারিখ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত তথ্য পাচারের সন্দেহে পুলিশের শতাধিক কর্মকর্তা নজরদারিতে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর রাজনীতিতে আসার আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং, আলোচনায় যেসব বিষয় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর হাত ধরে ডিসেম্বরে উন্মোচন হচ্ছে পর্যটন মহাপরিকল্পনা

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনী ট্রেনে বিএনপি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনের মাঠে পা রাখলো বিএনপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি। ইউনূস সরকারের ১৩ মাস পর এসে দলটি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিল।

এদিন ঘোষিত তালিকায় ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলোতে শরিক দলের জন্য জায়গা রাখা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে জানানো হবে। ঘোষিত প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসনে। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া–৬ আসন থেকে লড়বেন।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও সার্বিক কৌশল নির্ধারণ করা হয়।

তবে প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু হতাশা ও ক্ষোভের খবর পাওয়া গেছে, বিশেষ করে সাবেক ছাত্রনেতা ও আলোচিত কয়েকজন মনোনয়নবঞ্চিত নেতার মধ্যে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনী ট্রেনে বিএনপি

আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫