ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার, অনলাইন প্রতারণা চক্রের  হদিস ভারতের সঙ্গে যুদ্ধের পর পাকিস্তানের অস্ত্র রফতানিতে জোয়ার রাষ্ট্র পরিচালনায় সুশাসন ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার নিহতের দাবি, প্রথমবারের মতো বড় সংখ্যা স্বীকার করল কর্তৃপক্ষ সেনা অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ প্রত্যাশা বিএনপির নির্বাচনী ইশতেহারে ১৫ সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্তির আহ্বান ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন: আইএসপিআর এলপিজি সংকটে স্বস্তির উদ্যোগ: বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা, সীমান্তজুড়ে আতঙ্ক

১৪ দিনের শাটডাউনের খবরে ঢাকা ছাড়ার হিড়িক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মানা তো দুরের কথা অধিকাংশ মানুষের মুখে মাস্ক পর্যন্ত নেই। এতে করে সরকারের করোনা সংক্রমনরোধে কঠোর অবস্থান ভেস্তে যেতে বসেছে’

হু হু করে বাড়ছে করোনার বিস্তার। মৃত্যু ও আক্রান্তর উর্ধমুখী বিস্তার ঠেকাতে ১৪ দিনের কঠোর কঠোর লকডাউন বা শাটডাউনের সুপারিশ করেছে কভিড সংক্রান্ত জাতীয় কমিটি। আর এই খবর আসতেই রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। ফেরিঘাটগুলো ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে।

মহামারি করোনার প্রভাব বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের ঘোষণা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় সংক্রমনের ঝুঁকি নিয়ে দেশের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিধিনিষেধ উপেক্ষা করে ফেরিতে পারাপার হচ্ছে।

গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে শুক্রবার দৌলতদিয়া ঘাটে এসে পৌছাচ্ছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সড়ক মহাসড়ক এড়িয়ে গ্রামের পথে ফেরিঘাটে আসছেন মানুষ।

সড়কে কড়া নজরদারিতে রয়েছে প্রশাসন, যানবাহন থামিয়ে নামিয়ে দিচ্ছে যাত্রীদের। কিন্তু এরপরেও মানুষ বিভিন্ন কৌসলে বিকল্প পথে ঘাট পারি দিচ্ছে।

তাদেরকে কোন ভাবেই থামানো যাচ্ছে না। এদিকে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সরকারের নির্দশনায় গত ২২ জুন থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বর্তমানে দৌলতদিয়ার ৭ টি ঘাটের চারটি ঘাট সচল রয়েছে। এ চারটি ঘাট দিয়ে দক্ষিণাঞ্চল-পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী যানবাহন ফেরিতে উঠছে। আর এই সুযোগে বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন ও যাত্রীরা ফেরিতে স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে।

পাশাপাশি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতেও পণ্যবাহী গাড়ির সঙ্গে যাত্রী ও অন্যান্য ব্যাক্তিগত গাড়ী পারাপার হচ্ছে।

মাগুড়া থেকে আসা কয়েকজন যাত্রী জানান, মোটরসাইকেল করে মধুখালি হয়ে গ্রামের ভেতর দিয়ে গোয়ালন্দ মোড় পর্যন্ত পৌছেন। পথে পুলিশের বাধা পেয়ে গ্রামের পথে ইজিবাইক চড়ে ঘাটে আসছেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর জানান পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। বিভিন্ন যানবাহনে করে ঘাটমুখো আসা যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের ( বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, আমাদের কতৃপক্ষের নির্দেশনা রয়েছে, পণ্যবাহী ট্রাক, জরুরী সেবার যানবাহন ছোট গাড়ি পারাপার হতে পারবে। কিন্তু এরপরও ফেরি ঘাটে ভেড়ার সুযোগে কিছু যাত্রী উঠে পরছে এতে আমাদের কিছু করার থাকছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৪ দিনের শাটডাউনের খবরে ঢাকা ছাড়ার হিড়িক

আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১