ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিন তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল

হেফাজতের নামে নিষ্ঠুরতাকারীরা অমানুষ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘হেফাজত তাণ্ডবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী’

হেফাজতে ইসলামের সহিংস তাণ্ডবের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইসলাম শান্তির ধর্ম। হেফাজত যে ধরনের নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতা চালিয়ে তা ইসলাম সমর্থন করে না। অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটাই ছিল মূল উদ্দেশ্য।

হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে, তারা মানুষ না, অমানুষ। আমি ওয়াদা করে যাচ্ছি, এ সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনকালে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেখানে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই জড়িত রয়েছে, তাদের আইনে সোপর্দ করবোই।

তদন্ত করে এ নৃশংসতার ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। নিষ্ঠুরতা, নৃশংসতা, বর্বরতা আর হতে দেবো না।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্তি ডিআইজি নূরে আলম মিনা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম হুমায়ুন কবির, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হেফাজতের নামে নিষ্ঠুরতাকারীরা অমানুষ

আপডেট সময় : ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১