ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা পানিতে ডুবে প্রতিদিন ৫১ জনের বেশি প্রাণহানি, ৭৫ শতাংশের বেশি শিশু সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২   পঞ্চগড়ে টানা ছয় দিন সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত নির্বাচনী প্রক্রিয়ায় ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার

হীরকখচিত ডিম গিলে যুবক কারাগারে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

হীরকখচিত ডিম গিলে যুবক কারাগারে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ডে এক অদ্ভুত চুরির ঘটনায় পুলিশ, চিকিৎসক এমনকি জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যেও হৈচৈ পড়ে গেছে। অকল্যান্ডের অভিজাত পার্ট্রিজ জুয়েলার্স থেকে ৩৩ হাজার ৫৮৫ নিউজিল্যান্ড ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকার একটি হীরকখচিত ফেবার্গে লকেট চুরি করতে গিয়ে সেটি গিলে ফেলেন ৩২ বছর বয়সী এক যুবক।

জানা গেছে, লকেটটি উদ্ধার করতে কোনো মেডিকেল হস্তক্ষেপের প্রয়োজন হয়নি। চুরির প্রায় এক সপ্তাহ পর স্বাভাবিক প্রক্রিয়াতেই মূল্যবান লকেটটি ফিরে পেয়েছে পুলিশ।

ফেবার্গে এগ-এর আদলে তৈরি এই লকেটটির গায়ে বসানো আছে ৬০টি সাদা হীরা, ১৫টি নীলকান্তমণি। ভেতরে রয়েছে ১৮ ক্যারেট সোনার তৈরি ক্ষুদে এক অক্টোপাস। অক্টোপাসি নামের জেমস বন্ড চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে লকেটটির নাম দেওয়া হয়েছিল, অক্টোপাস ডিম।

চুরি করার মিনিট কয়েকের মধ্যেই যুবকটি ধরা পড়লেও লকেট উদ্ধারের অপেক্ষায় তাকে পুলিশ হেফাজতে রেখে দিনরাত নজরদারিতে রাখা হয়। আগামী ৮ ডিসেম্বর তাকে আদালতে হাজির করা হবে।

শুধু লকেট চুরি নয়, একই দোকান থেকে একটি আইপ্যাড এবং পরদিন এক বাড়ি থেকে বিড়ালের লিটার ও ফ্লি কন্ট্রোল পণ্য চুরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পার্ট্রিজ জুয়েলার্স জানিয়েছে, অতি মূল্যবান এই লকেট উদ্ধার হওয়ায় তা নির্মাতাদের কাছে ফেরত পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হীরকখচিত ডিম গিলে যুবক কারাগারে

আপডেট সময় : ০৮:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫