ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা পানিতে ডুবে প্রতিদিন ৫১ জনের বেশি প্রাণহানি, ৭৫ শতাংশের বেশি শিশু সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২   পঞ্চগড়ে টানা ছয় দিন সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত নির্বাচনী প্রক্রিয়ায় ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার

স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই তার পদত্যাগ চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই তার পদত্যাগ চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই তার পদত্যাগ চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এসময় আইন এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে দাবি করেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টার নাগাদ স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সাদিক কায়েম।

এসময় ডাকসু ভিপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করার দাবি জানান।

এর আগে ৩ দফা দাবি নিয়ে সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেফতারসহ ৩ দফা দাবি জানিয়েছেন ভিপি সাদিক কায়েম।
হাদির হামলাকারীকে গ্রেফতারে ব্যর্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ঘেরাও করে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। সোমবার দুপুরে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে এই দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। সোমবার দুপুরে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে এই দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।
প্রধান নির্বাচন কমিশনার ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হয়, নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। এ সময় প্রধান নির্বাচন কমিশনারকে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চেয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় গণকমিটি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কমিটির মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের যেন থানায় সোপর্দ করা হয়।
৩ দফা দাবির মধ্যে রয়েছে, ১) ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। সেই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।
পাশাপাশি যারা এই হামলাকে সমর্থন যুগিয়েছে, যারা ওসমান হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে।
২) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সেই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা সহ্য করা হবে না।
৩) ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। সেই সঙ্গে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে এবং অভিযুক্তদের ফেরত না দেয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই তার পদত্যাগ চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আপডেট সময় : ০৫:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫