ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রজনীকান্তের ৭৫তম জন্মদিন: যে পাঁচটি খাবার তিনি এড়িয়ে চলেন গোয়ায় লুথরা ভাইদের ক্লাবে নারীর ওপর  হামলার অভিযোগ, তদন্তে পুলিশ ‘আপেল আর কমলার তুলনা নয়’ রাহুল-প্রিয়াঙ্কার বক্তৃতা নিয়ে রেণুকা চৌধুরীর মন্তব্য ইলন মাস্ককে উদ্দেশ্য করে ব্যঙ্গ, পাল্টা মন্তব্যে উঠে এল ‘ট্রান্সজেন্ডার সন্তান’ প্রসঙ্গ গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটজনক রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে: ট্রাম্পের সতর্কবার্তা সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি হাঙরকে ফিরিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে কোর্ট মার্শাল ১৪ বছরের কারাদণ্ড পাকিস্তানের আইএসআই-এর সাবেক প্রধান ফয়েজ হামিদের ভিটামিন ডি-এর অভাবে দেহে যে মারাত্মক ক্ষতি হয়, জেনে নিন

সরকারের সমালোচকারী দুস্থ সাংবাদিকেরাও সহায়তা পাবেন: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ২০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম যে অবাধ স্বাধীনতা ভোগ করছে, তা উন্নয়নশীল দেশের জন্য নজিরবিহীন। দেশের স্বার্থে, বহুমাত্রিক সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়া ও রাষ্ট্রের বিকাশের স্বার্থে এটি প্রয়োজন। সে বিশ্বাস নিয়েই আমরা কাজ করে চলেছি।

মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ২০২০-২১ অর্থবছরের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, যে সমস্ত সাংবাদিক আমাদের বিরোধিতা ও সমালোচনা করেন, তাদের জন্যও এই ট্রাস্টের সহায়তা উন্মুক্ত, বলেন মন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্র সবার জন্য। যিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন, তিনি যদি দুস্থ হন, আমাদের নীতিমালার মধ্যে পড়েন, এই সহায়তা তার জন্যও উন্মুক্ত এবং এটি আমরা বাস্তবায়ন করেছি।

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব খাজা মিয়া বক্তব্য রাখেন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

বিএনপিনেত্রী খালেদা জিয়ার করোনা চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ, আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। করোনাকে পরাভূত করে তিনি আবার সুস্থ হয়ে ঘরে ফিরে যান। এটিই মহান স্রষ্টার কাছে আমার প্রার্থনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের সমালোচকারী দুস্থ সাংবাদিকেরাও সহায়তা পাবেন: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১