ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক ব্যবহারের অবসান চায় সরকার, আসছে নতুন এলিট ফোর্স রাতে মদের আসরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, সকালে ধৃত ৩ ধর্ষক ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার নির্ধারণ ৩ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা চাঁদাবাজ সন্ত্রাসীদের  হত্যার ফরমান নিয়ে দিনযাপন করছেন, জুলাই যোদ্ধা আমিরুল সীমান্তে অবৈধ গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে কঠোর নজরদারির নির্দেশ হরমুজ প্রণালিতে ইরানের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ: মধ্যপ্রাচ্যে শক্তির নতুন বার্তা গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী পেট্রোবাংলার  চেয়ারম্যানের দায়িত্বে অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

সরকারের কাছে হস্তান্তর ভারতের দ্বিতীয় চিকিৎসা সরঞ্জামাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ৭৫৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা হিসেবে দেয়া ভারতের দ্বিতীয় চালানটি ঢাকায় পৌছেছে। চিকিৎসা সরঞ্জামাদির দ্বিতীয় চালানের মধ্যে রয়েছে, ১ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট ও ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস। রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের দেয়া এক বার্তায় জানানো হয়, ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ জরুরি চিকিৎসা সরবরাহের দ্বিতীয় চালানটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সংকটকালে প্রতিবেশি বন্ধু ভারতের প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ, প্রতিরক্ষামূলক সরঞ্জাম পাঠানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতীয় হাইকমিশনের বার্তায় আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় ভারতের ১০ মিলিয়ন ডলার প্রাথমিক সহায়তা নিয়ে সার্ক কোভিড-১৯ তহবিল গঠন করা হয়। এই তহবিলের অধীনে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান গত ২৫ মার্চ ঢাকায় বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও, ভারতের স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা সার্ক দেশগুলোর স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য স্বল্প দৈর্ঘ্য ওয়েবিনার আকারে ই-আইটিইসি প্রশিক্ষণ মডিউল ডিজাইন করেছেন। ১৭ থেকে ২১ এপ্রিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস রায়পুর এই অনলাইন কোর্সটি পরিচালনা করে। যাতে বাংলাদেশের ৯০ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের কাছে হস্তান্তর ভারতের দ্বিতীয় চিকিৎসা সরঞ্জামাদ

আপডেট সময় : ০১:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০