ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার চাহিদা ২১ লাখ টন নোনা জলের চাষাবাদে ব্যস্ত দক্ষিণ উপকূলের চাষিরা শিগগিরই নতুন তারিখ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত তথ্য পাচারের সন্দেহে পুলিশের শতাধিক কর্মকর্তা নজরদারিতে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর রাজনীতিতে আসার আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং, আলোচনায় যেসব বিষয় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর হাত ধরে ডিসেম্বরে উন্মোচন হচ্ছে পর্যটন মহাপরিকল্পনা

সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষতে গিয়ে হেগসেথ বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে সক্ষম। তিনি বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সামরিক সক্ষমতা এবং অস্ত্রভান্ডার গুরুত্বপূর্ণ মতপার্থক্য দূর করার চেষ্টা করছে।

শনিবার (৩০ মে) সি এ ধরনের অভিযানের জন্য যথেষ্ট উপযুক্ত।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে একযোগে সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি বলেন, দেশটির প্রতিরক্ষা শিল্পভিত্তি দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে এবং অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন দুই থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

হেগসেথের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন। তিনি এমন একটি চুক্তি চান, যা নিশ্চিত করবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এ লক্ষ্যে চলমান আলোচনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে একটি নতুন প্রস্তাব নিয়ে তিনি হোয়াইট হাউজে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রস্তাব অনুযায়ী, চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে, যাতে আলোচকরা স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার জন্য অতিরিক্ত সময় পান।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে অঞ্চলজুড়ে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির ওপর এ সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬