ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের নতুন গতি প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের তৈরি  করতে হবে: ববি হাজ্জাজ পাসপোর্ট-ভিসা জালিয়াতি প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী ক্ষমতার আড়ালে লীলাখেলা বিশ্ব রাজনীতি কাঁপানো যত নারী কেলেঙ্কারি অনুপ্রবেশ কালে মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩ কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত প্রধানমন্ত্রী এলএনজি টার্মিনালে ত্রুটি তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট, বিপাকে শিল্প-কারখানা ও নগরজীবন বন্যায় প্রাণিসম্পদ খাতে শতকোটি টাকার ক্ষতি, আক্রান্ত ৩০ লাখের বেশি হাঁস-মুরগি ও প্রায় ৪ লাখ গবাদিপশু সরকারের পাঁচ মাসের জনকল্যাণমূলক কর্মসূচি পরিবর্তনের নতুন অধ্যায়

সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনের তৎপরতায় সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সম্মত আদ-দ্বীন হাসপাতাল। ছয় নবজাতকের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগের ফলেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই আর্থিক সহায়তা পাচ্ছে।

কোনো ক্ষতিপূরণই সন্তানের শূন্যতা পূরণ করতে পারে না, তবে এই সিদ্ধান্ত ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসা খাতে অবহেলার ঘটনায় জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

একই সঙ্গে এটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য স্পষ্ট বার্তা, অবহেলা বা দায়িত্বহীনতার অভিযোগ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; জনগণের জীবন ও নিরাপত্তার প্রশ্নে জবাবদিহি নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আদ-দ্বীনের আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পূর্বঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। সন্তানহারা প্রতিটি পরিবারকে এরই মধ্যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে শিশির মনির জানান, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর (শোকজ) জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন লাইসেন্স বাতিল হবে না-স্বাস্থ্য অধিদপ্তরকে এই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা, অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে কর্তৃপক্ষ। আইনজীবীকে সামনে রেখে সশরীরে জবাব দিতে চায় হাসপাতালটি।

এদিকে শোকজের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সময় বৃদ্ধির আবেদনের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন

আপডেট সময় : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬