ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা ভারত হাসিনা কার্ড খেলবে, আবার বন্ধুত্বও চাইবে:সালাহউদ্দিন

রাজধানীতে তীব্র যানজট  সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

 সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের বটতলা গেটের সামনে পৌঁছে সড়কে অবস্থান নেন। এতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আসাদগেট থেকে খামারবাড়ি ও খামারবাড়ি থেকে আসাদগেটগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর কথিত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীতে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। দুপুর পৌনে ১২টার দিকে তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা হন।

দুপুর পৌনে ১টার দিকে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা পলাশী হয়ে শিক্ষা বোর্ডের সামনে যান এবং দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে এসে সড়ক অবরোধ করেন। সেখান থেকে সন্ধ্যার দিকে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

একই দাবিতে রাজধানীর উত্তরার বিএনএস টাওয়ারের সামনেও দুপুর থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে সন্ধ্যার দিকে ইসিবি চত্বরে অবস্থানরত আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

 সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান
সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

আন্দোলনকারীদের অভিযোগ, বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার বাস্তবতা বিবেচনায় না নিয়েই সরকার পরীক্ষা নিয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে। অনেকেই নির্ধারিত সময়ের অনেক আগে বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথোপকথনের অডিও নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ওই অডিওতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথনে একজন পুরুষ কণ্ঠকে এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করতে শোনা যায় বলে দাবি করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, এটি শিক্ষামন্ত্রীর কণ্ঠ এবং এমন মন্তব্য তাদের জন্য অপমানজনক। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনস্থলে ‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি’, ‘দফা এক, দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিএএফ শাহীন কলেজের এক পরীক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা বললেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার জবাবদিহি ও দায় স্বীকার করতেই তারা আন্দোলনে নেমেছেন।

তবে শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও সম্পর্কে শিক্ষামন্ত্রীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীতে তীব্র যানজট  সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

আপডেট সময় : ০৭:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬