ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলন মাস্ককে উদ্দেশ্য করে ব্যঙ্গ, পাল্টা মন্তব্যে উঠে এল ‘ট্রান্সজেন্ডার সন্তান’ প্রসঙ্গ গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটজনক রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে: ট্রাম্পের সতর্কবার্তা সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি হাঙরকে ফিরিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে কোর্ট মার্শাল ১৪ বছরের কারাদণ্ড পাকিস্তানের আইএসআই-এর সাবেক প্রধান ফয়েজ হামিদের ভিটামিন ডি-এর অভাবে দেহে যে মারাত্মক ক্ষতি হয়, জেনে নিন বাংলাদেশ পুলিশের ৩৯ কর্মকর্তাকে বদলি মোটরবাইককে কর্পোরেশনের গাড়ির ধাক্কা, বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়ার মৃত্যু ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ: নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনই

শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা, ১৪ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে ফাঁসি কার্যকরের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ ২৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখার দায়ে ১৪ জঙ্গির সবাইকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। ২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশস্থলের পাশ থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোটালিপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।

২০০১ সালের ১৫ নভেম্বর মুফতি হান্নানসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০০৪ সালের ২১ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। অপর এক মামলায় হরকাতুল জেহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে।

মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত অভিযুক্তদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এ সময় বিচারক আদেশে জঙ্গিদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করের নির্দেশ দেন। তবে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করতে কোনো বিধিনিষেধ থাকলে ফাঁসিতে ঝুলিয়ে প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন বিচারক।

আসামিদের ক্ষমার বিষয়ে আদালত বলেন, হুজি ও জেএমবির মতো সন্ত্রাসী ও জঙ্গিদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া প্রয়োজন। তাই তারা ক্ষমা পেতে পারে না।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, মো. মফিজুর রহমান ওরফে মফিজ, মো. মাহমুদ আজহার ওরফে মামুনুর রশিদ, মো. রাশেদুজ্জামান ওরফে শিমুল, মো. তারেক, মো. ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, মো. আনিসুল ইসলাম ও সারোয়ার হোসেন মিয়া। আসামিদের মধ্যে মাওলানা আমিরুল ইসলাম ওরফে জেন্নাত মুন্সী ও মাওলানা রফিকুল ইসলাম খান জামিনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা, ১৪ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে ফাঁসি কার্যকরের নির্দেশ

আপডেট সময় : ০৩:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১