ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৩ লাখ কোটি টাকার ঋণ ও বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের ১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা, নেতৃত্বে তারেক রহমান সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় এমপি ও মন্ত্রিসভার শপথে বর্ণাঢ্য আয়োজন নতুন সরকারের জন্য অর্থনীতি ও জ্বালানি খাত বড় চ্যালেঞ্জ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পরিবারের দুই শিশুসহ ৫ বাংলাদেশির মৃত্যু শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী হামলার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে

শীতার্তদের জন্য মানবিক উদ্যোগ বিজিবি’র

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০১:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতার্ত সুস্থ মানুষের সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তীব্র শীতে দুর্ভোগে থাকা মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বজিবি। ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) উদ্যোগে ঢাকার গাবতলীতে বিজিবি মার্কেটের পাশে কাঁচাবাজার কলোনী এলাকায় বসবাসরত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণিত এলাকার ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আফিক হাসান এবং সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেনসহ বিজিবির বিভিন্ন পদবীর সৈনিক উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় মানুষের দুর্ভোগ বেড়েছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এর ধারাবাহিকতায় আজ এখানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীতার্তদের জন্য মানবিক উদ্যোগ বিজিবি’র

আপডেট সময় : ০১:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫