ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডলারের বিপরীতে রুপির নতুন রেকর্ড পতন, লাভবান হচ্ছেন বাংলাদেশি ভ্রমণকারীরা শিশিরভেজা প্রভাতে শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম গোলাম আজম যদি ‘শ্রেষ্ঠ সন্তান’ হন, তবে বীর মুক্তিযোদ্ধাদের স্থান কোথায়, প্রশ্ন আব্বাসের বিজিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে মোদির পোস্ট, অনুপস্থিত বাংলাদেশের নাম ৫৪ পতাকায় আকাশজুড়ে লাল-সবুজ, প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের গিনেস বিশ্বরেকর্ড বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিতে বাংলাদেশ–ভারত সাবেক সেনাসদস্যদের পারস্পরিক সফর স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই তার পদত্যাগ চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম নিরাপদ ও গুণগত চিংড়ি উৎপাদন নিশ্চিত করা জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রেল যাত্রীর সেবার মান বাড়াতে ডাবল লাইন নির্মাণ হচ্ছে : রেলপথ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ ৩৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রীসেবার মান বাড়াতে বিভিন্ন রুটে ডাবল লাইন নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি রেলওয়ে নিরাপত্তার সঙ্গে এবং শিডিউল রক্ষা করে রেলপরিচালনা করতেই বিভিন্ন রুটে ডাবল লাইন নির্মাণ করা জরুরী। এক লাইন নিরার্ভর ট্রেন চলাচলে গতি বাড়ানো সম্ভব হচ্ছে না। ইচ্ছা থাকা সত্ত্বেও যাত্রীদের কাঙ্খিত সেবা সম্ভব হয়ে ওঠেনা। যাত্রীসেবার মান বৃদ্ধি করতে সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। স্টেশন সমূহ সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। প্ল্যাটফরমের উচ্চতা বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটার এইডের মধ্যে রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ/সংস্কারসহ ওয়াশ ব্যবস্থাপনার উন্নয়ন এবং পারস্পরিক শিখন কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সূজন।

মন্ত্রী বলেন, ট্রেনের ভিতরে এবং অন্যান্য টয়লেট পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাত্রীসেবার অংশ হিসেবে ওয়াটার এইড বাংলাদেশের সঙ্গে পাবালিক টয়লেট নির্মাণ ও সংস্কার করার উদ্দেশ্যে এই যৌথ চুক্তি করা হলো। আশা করা যাচ্ছে এইগুলো থেকে শিক্ষা নিয়ে এক বছরের মধ্যে বাংলাদেশের ৫০টি স্টেশনের পাবলিক টয়লেটকে আধুনিকায়ন ও উন্নত করা সম্ভব হবে।

কমলাপুরে ২টি ও বিমানবন্দর রেল স্টেশনে মোট ৩টি পাবলিক টয়লেট নির্মাণ ও সংস্কার করার কাজের উদ্বোধন করা হলো। এই ৩টি পাবলিক টয়লেটের ব্যবস্থাপনার সফল মডেল যাত্রী সেবার মান উন্নয়ন এবং পার®পরিক শিখন কর্মসূচি বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটারএইড বাংলাদেশ ভবিষ্যতে একযোগে কাজ করার আশা প্রকাশ করেন মন্ত্রী।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো সেলিম রেজার সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, সিনিয়র ডিসেন্ট্রালাইজেশন ও ওয়াশ স্পেশালিস্ট শান্তনু লাহিড়ী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেল যাত্রীর সেবার মান বাড়াতে ডাবল লাইন নির্মাণ হচ্ছে : রেলপথ মন্ত্রী

আপডেট সময় : ০৪:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১