ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের নতুন গতি প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের তৈরি  করতে হবে: ববি হাজ্জাজ পাসপোর্ট-ভিসা জালিয়াতি প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী ক্ষমতার আড়ালে লীলাখেলা বিশ্ব রাজনীতি কাঁপানো যত নারী কেলেঙ্কারি অনুপ্রবেশ কালে মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩ কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত প্রধানমন্ত্রী এলএনজি টার্মিনালে ত্রুটি তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট, বিপাকে শিল্প-কারখানা ও নগরজীবন বন্যায় প্রাণিসম্পদ খাতে শতকোটি টাকার ক্ষতি, আক্রান্ত ৩০ লাখের বেশি হাঁস-মুরগি ও প্রায় ৪ লাখ গবাদিপশু সরকারের পাঁচ মাসের জনকল্যাণমূলক কর্মসূচি পরিবর্তনের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় তারেক রহমানের

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে, পাশাপাশি নিজের পক্ষ থেকেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণকে স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী বিশ্বের মানুষের কাছেও বিশেষ তাৎপর্য বহন করে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবমুখী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, দেশজুড়ে উদযাপিত ‘আমেরিকা ২৫০’ উদ্যোগ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সামনে ‘আমেরিকান ড্রিম’, স্বাধীনতার চেতনা, ত্যাগ, ঐতিহ্য, মূল্যবোধ এবং বিশ্বসভ্যতায় যুক্তরাষ্ট্রের অবদানকে নতুনভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে।

চিঠিতে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশের গণতান্ত্রিক বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে একটি বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে।

তিনি বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হয়েছে। বর্তমানে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ নানা ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব বহুমাত্রিক রূপ লাভ করেছে। তাঁর ভাষায়, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করবে।

চিঠিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে অব্যাহতভাবে থাকার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র যে উদারতা ও সহযোগিতা অব্যাহত রেখেছে, বাংলাদেশ তা অত্যন্ত মূল্যায়ন করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট ট্রাম্পকে আশ্বস্ত করেন যে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠির শেষাংশে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে অব্যাহত সাফল্য কামনা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

আপডেট সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬