ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে যমুনা রেলসেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ১২০ কিলোমিটার গতিতে ছুটে চললো ট্রেন। রোববার সকাল সাড়ে ৯টা নাগাদ আপ ও ডাউন লাইন থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল শুরু হয়। বিকেলে ১২০ কিলোমিটার গতিতে চলে ট্রেন। এসব তথ্য জানান, প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মাসুদুর রহমান।

তিনি জানান, গত ২৬ নভেম্বর রেলওয়ে সেতু দিয়ে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে ট্রেনের ট্রায়াল চালানো হয়। আজ ট্রায়াল ট্রেনগুলো ঘণ্টায় ৬০ কিলোমিটার, তারপর ৮০ কিলোমিটার, ৯০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১১০ কিলোমিটার এবং সবশেষ ১২০ কিলোমিটার বেগে চলেছে।

সোমবার পর্যন্ত পরীক্ষামূলক এই ট্রেন চলাচল অব্যাহত থাকবে। এতে কোনো ভুলত্রুটি চিহ্নিত হলে সেটা মেরামত করা হবে। খুব শিগগির রেলসেতুটি উদ্বোধন করা হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ২০২০ সালের আগস্টে যমুনা নদীর ওপর সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা।

এরমধ্যে ১২ হাজার ১৪৯ কোটি ২ লাখ টাকা ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরে সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর করা হয়।

২০১৬ সালের ৬ ডিসেম্বর প্রকল্পটির অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সেতুটির ঠিকাদার হিসেবে কাজ করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্ট ভেঞ্চার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল

আপডেট সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫