ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে আটক ১৯ জেলের আবেগঘন প্রত্যাবর্তন: পরিবারে ফিরলেন ক্ষুদ্র মৎস্যজীবী আন্তর্জাতিক সহযোগিতা বজায় রেখে আরও টেকসই উদ্যোগ নিতে হবে: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার আসিফ ও মাহফুজের পদত্যাগ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করার আহ্বান ড. ইউনূসের জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টা মাহফুজ আলম ও  আসিফ মাহমুদ পদত্যাগ ঢাকায় মা-মেয়ে হত্যাকাণ্ড: নলসিটি থেকে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা, চলছে টানা অভিযান ইসমত শিল্পীর কবিতা ‘ছায়ার শব্দ’ এনইআইআর বাস্তবায়ন না হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত সরকার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’

মোদির উপহার ১০৯টি অ্যাম্বুলেন্স পাচ্ছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে ১০৯টি অ্যাম্বুলেন্স পাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে এসব অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে।

এরই মধ্যে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বুধবার বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি পাবে বিদেশমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট।

এদিকে আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কভিড মহামারি শুরুর পর ভারতের প্রধানমন্ত্রীর এটিই হবে প্রথম বিদেশ সফর। এটি ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রতিফলন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনে ৮ টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোদির উপহার ১০৯টি অ্যাম্বুলেন্স পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১