ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা পানিতে ডুবে প্রতিদিন ৫১ জনের বেশি প্রাণহানি, ৭৫ শতাংশের বেশি শিশু সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২   পঞ্চগড়ে টানা ছয় দিন সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত নির্বাচনী প্রক্রিয়ায় ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫ কল ব্রিজে চ্যাম্পিয়ন মহিন, রানার আপ সালেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫ কল ব্রিজে চ্যাম্পিয়ন মহিন, রানার আপ সালেহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া, ঢাকা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এবং ভিসতার সহযোগিতায় চলমান ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫-এর কল ব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ২৪ বাংলাদেশ-এর দেলোয়ার হোসেন মহিন। রানার আপ হয়েছেন নয়া দিগন্তের আবু সালেহ আকন  এবং তৃতীয় স্থান অর্জন করেন প্রতিদিনের সংবাদের ইকরামুল কবীর টিপু।

মঙ্গলবার ডিআরইউ কার্যালয়ের শফিকুল কবির মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় জমজমাট এই প্রতিযোগিতায় ডিআরইউ সদস্যদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া।

এ সময় ডিআরইউ সভাপতি বলেন, ডিআরইউ সবসময় সাংবাদিকদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনকে গুরুত্ব দেয়। ক্রীড়া সাংবাদিকদের মাঝে বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়ায়।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ ক্রীড়া উৎসবের মাধ্যমে সদস্যদের মধ্যে যে আন্তরিকতা তৈরি হয়, তা সাংবাদিকতার কঠিন কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সদস্যরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে পেশাগত জীবনের চাপের মাঝেও তারা নতুন উদ্যমে কাজ করতে পারবেন।

ডিআরইউ ও ভিসতা যৌথভাবে আয়োজিত চলমান এই ক্রীড়া উৎসবে একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে দাবা, ক্যারম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলায়ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫ কল ব্রিজে চ্যাম্পিয়ন মহিন, রানার আপ সালেহ

আপডেট সময় : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫