ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা পানিতে ডুবে প্রতিদিন ৫১ জনের বেশি প্রাণহানি, ৭৫ শতাংশের বেশি শিশু সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২   পঞ্চগড়ে টানা ছয় দিন সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত নির্বাচনী প্রক্রিয়ায় ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: সাঁতারে চ্যাম্পিয়ন মিথুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: সাঁতারে চ্যাম্পিয়ন মিথুন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া, ঢাকা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় অনুষ্ঠিত ভিসতাডিআরইউ ক্রীড়া উৎসবের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সম্পন্ন হয়েছে ৫০ মিটার সাঁতার প্রতিযোগিতা।

ঢাকার ঐতিহ্যবাহী ব্রজেন দাস সুইমিং পুলে জাকজমকপূর্ণ এই প্রতিযোগিতায় ডিআরইউ সদস্যরা অংশ নেন উৎসবমুখর পরিবেশে।

প্রতিযোগিতায় ইনডিপেনডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন সেরা সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়নের মুকুট পরেন। সংগ্রাম পত্রিকার মো. জাফর ইকবাল দারুণ লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করেন, আর চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম হন তৃতীয়। তিনজনই সাঁতারে নিজেদের দক্ষতা শারীরিক ফিটনেসে দারুণভাবে পারদর্শিতা প্রদর্শন করেন।

ইভেন্টটি পরিচালনা করেন ডিআরইউ ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানস্থলে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া সম্পাদক বলেন, ডিআরইউ সবসময় সদস্যদের মধ্যে সৌহার্দ্য, মিলন শারীরিক চর্চার বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখবে। দিনব্যাপী ক্রীড়া উৎসবে সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো সুইমিং পুল এলাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: সাঁতারে চ্যাম্পিয়ন মিথুন

আপডেট সময় : ০৪:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫