ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

ভারত ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি: পাকিস্তান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ভারত ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি: পাকিস্তান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিকে কেন্দ্র করে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দেওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

ভারত ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতা পর্যন্ত আঘাত হানতে পারে বলে মন্তব্য করেন খাজা আসিফ।

শনিবার নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত যদি আরেকটি ‘ভুয়া অভিযানের’ চেষ্টা করে, তাহলে আল্লাহ চাইলে আমরা সেটি (হামলা) কলকাতা পর্যন্ত নিয়ে যাবো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পহেলগাম হামলার বার্ষিকী ঘিরে এসব বক্তব্য সামনে এসেছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।

খাজা আসিফ দাবি করেন, ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন (ভুয়া অভিযান) চালানোর চেষ্টা করে, তাহলে তার জবাব দেওয়া হবে। তবে এ ধরনের অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় দেশটি প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কড়া অবস্থান নিয়েছেন। কেরালার এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাবে ভারত নজিরবিহীন ব্যবস্থা নেবে।

তিনি দাবি করেন, ২০২৫ সালের পহেলগাম হামলার পর পরিচালিত সামরিক অভিযানে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

রাজনাথ সিং বলেন, এ ধরনের অভিযান এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতেও প্রয়োজনে আরও কঠোর জবাব দেওয়া হবে।

এ পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি: পাকিস্তান

আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬