ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে ১৭জন আটক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে ১৭জন আটক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৭জনকে আটক করেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪২ বিজিবি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে ৪ শিশু, ১১ নারী ও ২ পুরুষ রয়েছে।

বিজিবি জানায়, শনিবার ভোর পাঁচটা নাগাদ হরিপুরের চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে তাদের আটক করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ৪২ বিজিবির চাপসার বিওপির টহলরত একটি টিম সীমান্তের মেইন পিলার ৩৪৮/২-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর এলাকায় তাদের সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে আটক করে।

আটকৃতরা হচ্ছে, যশোর জেলার বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), একই জেলার সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫)।

ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), একই থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), মেয়ে মোছা. সায়রা খাতুন (১১), ছেলে সাহেল (৭)।

বরিশাল জেলার গৌরনদী থানা সোহেল সিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্যার ছেলে রহিম (১৬), একই থানার ইলিয়াস মোল্যার স্ত্রী মোছা. লাভলী (৩৫), ইলিয়াস মোল্যার ছেলে মো. সামিউল মোল্যা (৪) ও মেয়ে মোছা. আফসানা মোল্যা (৬)।

এ বিষয়ে চাপসার বিওপি কমান্ডার জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনি ব্যবস্থা নিতে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ১৭ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে ১৭জন আটক

আপডেট সময় : ০৯:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫