ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কফিনের ওপর ট্রাম্পের পুরো পরিবার, তেহরানে নজিরবিহীন প্রতিশোধের বিলবোর্ড হাজার বনাম শূন্য: যুদ্ধে নামার আগেই চীনের কাছে হেরে বসে আছে ভারত? ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছিল, অভিযোগ ট্রাম্পের বাংলাদেশে বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু, বছরে ২৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি: গবেষণা এপস্টেইনকে ঘিরে নতুন বিতর্ক, ইসরায়েলি ‘ডিপ স্টেট’-এর যোগের ইঙ্গিত ভ্যান্সের গ্রামীণ অসচ্ছল পরিবার পাবে সাশ্রয়ী এলপিজি, বদলাতে পারে রান্নার জ্বালানির চিত্র ফের ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি সারাদেশে বছরে গড় বৃষ্টিপাত ২২০০ মিলিমিটার, চট্টগ্রামে মাত্র ৭ দিনেই ১৪৫৪ তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ: প্রধানমন্ত্রী রাজধানীতে তীব্র যানজট  সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৩৯২ বার পড়া হয়েছে

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাক-ভারত যুদ্ধেও পর মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি এ সংবাদ জানায়।

প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, আর গত রাত থেকে এ পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের জবাবে যথাযথ প্রতিক্রিয়া জানাচ্ছে।

বৃহস্পতিবার পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল এসব ড্রোনকে প্রতিহত করতে টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

এর আগের দিন বুধবার ভোরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো হয়। নয়াদিল্লির দাবি, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

দুই সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে এক হামলায় ২৬ জন নিহত হয়। ভারতের দাবি, এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে।

ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দেয়। একইসঙ্গে তারা দাবি করে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আপডেট সময় : ০৬:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫