ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬ বেওয়ারিশ মরদেহ মর্গে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আসস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬জনের মরদেহ এখনও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পড়ে আছে। এ তথ্য জানিয়েছে, জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এখন পর্যন্ত মরদেহগুলোর শনাক্তকরণ সম্ভব না হওয়ায় ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মর্গের হিমাগারে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দফতর সেল) জাহিদ আহসানের সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জুলাই-আগস্টে আন্দোলন চলার সময় থেকে এখন পর্যন্ত কারও স্বজন নিখোঁজ থাকলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে যোগাযোগের জন্য বলা হয়েছে। মরদেহের প্রাপ্ত তথ্য নিম্নরূপ অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

এতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, তাদের অনুসন্ধানে ঢাকা মেডিক্যাল গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অশনাক্তকৃত মরদেহ রয়েছে বলে জানতে পারে। শুক্রবার সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। এরপর বিশেষ সেল টিম ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে।

এতে আরও বলা হয়েছে, শাহবাগ থানার পক্ষ থেকে আমাদের বলা হয়েছে মরদেহগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কত তারিখে তারা মরদেহগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালিন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেওয়ারিশ মরদেহগুলো পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। এই অবস্থায় উল্লিখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন, তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ফোন নাম্বার- ০১৬২১৩২৪১৮৭।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬ বেওয়ারিশ মরদেহ মর্গে

আপডেট সময় : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫