ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ ১০ কিলোমিটার যানবাহনের দীর্ঘজট

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০২:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ৩৪০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার অদূরে কাঁচপুরে বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন সকাল থেকেই। একারণে প্রায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে হাজারো যানবাহন আটকা পড়েছে রয়েছে। অপর দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পরিস্থিতিও একই।

নারায়ণগঞ্জ ও নরসিংহদী জেলা দু’টো হচ্ছে অন্যতম শিল্পাঞ্চল। এখানে লাখ লাখ শ্রমিক বিভিন্ন কারখানায় কর্মরত। এরমধ্যে কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মহাসড়কে এসে অবস্থান নেয়।

এ কারণে কাঁচপুর সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে যেসব পণ্যবাহী যানবাহন যাতায়াত করছে, সেসব যানবাহন আটকে গিয়ে কাঁচপুর জোড়া সেতুর উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়ক অবরোধে অংশ নেওয়া ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক রফিকুল ইসলাম, নাজমা বেগম ও রিনা আক্তার অভিযোগ করেন, চার মাস ধরে তারা বেতন-ভাতা পাচ্ছেন না। কারখানাটি বর্তমানে বন্ধ।

মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও প্রতিশ্রুতি রাখেনি। যে কারণে তাদের রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।

শ্রমিকেরা অবরোধ কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, এমনকি অ্যাম্বুলেন্সকেও ছাড় দেওয়া হচ্ছে না। অ্যাম্বুলেন্সে বসে থাকা অনেক রোগীর স্বজনদের কান্নাকাটি করতে দেখা যায়।

কুমিল্লা থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের চালক হোসেন মিয়া জানান, দেড় ঘণ্টা ধরে মুমূর্ষু রোগী নিয়ে কাঁচপুর সেতুর নিচে বসে আছি। অবরোধকারীদের অনেক অনুরোধ করার পরও ঢাকায় যেতে দিচ্ছেন না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক অবরোধ করেছে। তাদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ ১০ কিলোমিটার যানবাহনের দীর্ঘজট

আপডেট সময় : ০২:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১