ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঋণচুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, অধিকাংশ শর্তে একমত বাংলাদেশ সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত  ১২ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার দেবে ঢাকা মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, কী ঘটেছে তাঁকে ঘিরে এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকার: মাহদী আমিন অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার শেরপুরের ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু নেই, দুর্ভোগে ১৫ হাজার মানুষ হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী

বিমানবন্দরে  বিশেষ সতর্কতার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার

দেশে চলমান সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে বাংলাদেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে।  জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর সংস্থাটির সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি গোপনীয় নির্দেশনা চিঠি দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সকল বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় টহল বৃদ্ধি, মনিটরিং কার্যক্রম শক্তিশালী করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা এবং দেশের রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়েই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বেবিচকের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।

এছাড়া সকল বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন এবং ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়।

এদিকে ১৩ নভেম্বর জুলাই  গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের দিন ধার্য করা হবে। এদিন ঢাকায় লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ।

কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে সোমবার ও মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যার পর পুরান ঢাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমানবন্দরে  বিশেষ সতর্কতার নির্দেশ

আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫