ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রজনীকান্তের ৭৫তম জন্মদিন: যে পাঁচটি খাবার তিনি এড়িয়ে চলেন গোয়ায় লুথরা ভাইদের ক্লাবে নারীর ওপর  হামলার অভিযোগ, তদন্তে পুলিশ ‘আপেল আর কমলার তুলনা নয়’ রাহুল-প্রিয়াঙ্কার বক্তৃতা নিয়ে রেণুকা চৌধুরীর মন্তব্য ইলন মাস্ককে উদ্দেশ্য করে ব্যঙ্গ, পাল্টা মন্তব্যে উঠে এল ‘ট্রান্সজেন্ডার সন্তান’ প্রসঙ্গ গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটজনক রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে: ট্রাম্পের সতর্কবার্তা সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি হাঙরকে ফিরিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে কোর্ট মার্শাল ১৪ বছরের কারাদণ্ড পাকিস্তানের আইএসআই-এর সাবেক প্রধান ফয়েজ হামিদের ভিটামিন ডি-এর অভাবে দেহে যে মারাত্মক ক্ষতি হয়, জেনে নিন

বিমসটেকের মাধ্যমে বঙ্গবন্ধুর আঞ্চলিক স্বপ্ন পূরণ করতে হবে: ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউসুফ ফয়সাল, ঢাকা

বঙ্গবন্ধু ১৯৭২ সালে ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)’ প্রতিবেশী দেশ তথা বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে সঙ্গে নিয়ে কাজ করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার জনগণের অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধির স্বপ্ন ব্যক্ত করেছিলেন। আর তখন থেকেই আঞ্চলিক সহযোগিতা বাংলাদেশের সংবিধান ও বিদেশনীতির অগ্রাধিকারের একটি অবিচ্ছেদ্য উপাদাণে পরিণত। বৃহস্পতিবার বিমসটেকের নতুন সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলকে স্বাগত জানিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একথা বলেন। বিদেশমন্ত্রকের এক বার্তায় বলা হয়।

এসময় ড. মোমেন আরও বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক আন্দোলনের হাতিয়ার হিসাবে বিমসটেক ফোরামের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। ঢাকায় ফোরামের সচিবালয় স্থাপনে তা প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিদেশমন্ত্রকে বিমসটেক সচিবালয়ের নতুন বহুতল আইকনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশমন্ত্রী এ অঞ্চলের বৃহত্তর কল্যাণে পরিবহন সংযোগের জন্য বিমসটেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। আঞ্চলিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর মাধ্যমে বঙ্গোপসাগর অঞ্চলের জনগণের জন্য দ্রুত সুফল বৃদ্ধির লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিমসটেক সহযোগিতা বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে বলেও উল্লেখ করেন বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

ড. মোমেন বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের ক্ষেত্রে বিমসটেক সহযোগিতা জোরদার করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রকণালয় ও সংস্থাগুলো সহযোগিতার ক্ষেত্র জোরদারে এ ক্ষেত্রে প্রয়োজনীয় সকল সভা ও অনুষ্ঠান আয়োজন করতে প্রস্তুত। বিমসটেক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মোমেন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতিদাতা প্রথম দেশ ভুটান মনোনীত তেনজিন লেকফেলের বিমসটেকের তৃতীয় সেক্রেটারি জেনারেল হিসাবে নিয়োগে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সন্তোষ প্রকাশ করেন।

সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে ড. মোমেন বিমসটেককে আরও শক্তিশালী করতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেবেন বলে মহাসচিবকে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমসটেকের মাধ্যমে বঙ্গবন্ধুর আঞ্চলিক স্বপ্ন পূরণ করতে হবে: ড. মোমেন

আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১