ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে ইরান অস্থির, দিল্লি উদ্বিগ্ন: খামেনির ভবিষ্যৎ ও ভারতের কৌশলগত চ্যালেঞ্জ ডিপফেক বিতর্ক: সাবেক সঙ্গীর মামলায় মুখোমুখি ইলন মাস্কের এআই কোম্পানি এক্সএআই এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো, ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন বার্তা ভিসা স্থগিতের সিদ্ধান্তে স্বপ্ন থমকে গেল লাখো বাংলাদেশির ঈমানের মহিমান্বিত রাত: পবিত্র শবে মেরাজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হবে, ভারতীয় হাইকমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০ ৬২৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় হবার কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ। বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে একথা বলেন। এ সময় বাংলাদেশের সাথে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী দিনগুলোতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় হবে বলেন দু’জন আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার রাজধানীতে মুক্তিযুদ্ধ মন্ত্রকে সাক্ষাৎকালে মন্ত্রকের সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। দু’দেশের সম্পর্ক অবনতি করার জন্য কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালায়। কিন্তু বাংলাদেশ-ভারত সম্পর্ক এত হালকা নয়।

গত কয়েক বছরে দু’দেশের মধ্যে অনেক কাজ হয়েছে। ছিটমহল সমস্যা, সমুদ্র সীমানা বিরোধ সমাধান হয়েছে। দু’দেশ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি মুক্তিযুদ্ধের উপর লিখিত বইয়ের হিন্দিতে অনুবাদ করার জন্য অনুরোধ করেন।

এছাড়া ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণের আনন্দের অংশীদার হতে ভারত ইচ্ছুক বলে তিনি জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর শহীদ সদস্যদের অবদান স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বলে মন্ত্রী রিভা গাঙ্গুলী দাশকে জানান। শ্রীমতি গাঙ্গুলীর ভারতের বিদেশ মন্ত্রকের সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য অভিনন্দন এবং শুভকামনা জানান। তার বিদেশ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বকালীন দু’দেশের সুসম্পর্ক ভিন্ন মাত্রা পাবে বলে মন্ত্রী আশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হবে, ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় : ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০