ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার, অনলাইন প্রতারণা চক্রের  হদিস ভারতের সঙ্গে যুদ্ধের পর পাকিস্তানের অস্ত্র রফতানিতে জোয়ার রাষ্ট্র পরিচালনায় সুশাসন ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার নিহতের দাবি, প্রথমবারের মতো বড় সংখ্যা স্বীকার করল কর্তৃপক্ষ সেনা অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ প্রত্যাশা বিএনপির নির্বাচনী ইশতেহারে ১৫ সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্তির আহ্বান ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন: আইএসপিআর এলপিজি সংকটে স্বস্তির উদ্যোগ: বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা, সীমান্তজুড়ে আতঙ্ক

বাংলাদেশে করোনায় মৃত্যু কমেছে

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ২৫২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ফেরত যাত্রীদের মাঝে সীমান্ত এলাকায় করোনায় প্রাদুর্ভাব বাড়ছে। তবে সার্বিক ভাবে বাংলাদেশে করোনায় মৃত্যু নিম্নমুখী।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন।

এর আগে রবিবার দেশে করোনায় ২৮ জন মারা যান এবং ১ হাজার ৩৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ২২ মে দেশে করোনায় ৩৮ জন মারা যান এবং ১ হাজার ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগের দিন ২১ মে দেশে করোনায় ২৬ জন মারা যান। আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৫০৪ জন। সে তুলনায় আজ করোনায় মৃত্যু আরও কমেছে।

সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে মোট মৃত্যু বেড়ে ১২ হাজার ৪০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সংবাদ বার্তায় আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠেছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৩৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৬৮৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৪ জন নারী। এদের ২৩ জন হাসপাতালে মারা গেছেন আর ২ জন বাসায় মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে করোনায় মৃত্যু কমেছে

আপডেট সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১