ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঋণচুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, অধিকাংশ শর্তে একমত বাংলাদেশ সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত  ১২ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার দেবে ঢাকা মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, কী ঘটেছে তাঁকে ঘিরে এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকার: মাহদী আমিন অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার শেরপুরের ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু নেই, দুর্ভোগে ১৫ হাজার মানুষ হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী

ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩৭৩ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যাসিস্ট শক্তি আসন্ন নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি সব সময় অস্থিতিশীলতা সৃষ্টি করে। তারা নির্বাচন বানচাল করে ক্ষমতার রাজনীতি করতে চায়। তিনি অভিযোগ করেন, হাদি ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। পুলিশের ওপর নির্ভর করে জনগণের জীবন নিরাপদ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এই ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কিন্তু গত ৫৪ বছরে বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার রাষ্ট্র গঠনের পরিবর্তে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে এনসিপির প্রার্থীরা মাঠে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫