ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা ভারত হাসিনা কার্ড খেলবে, আবার বন্ধুত্বও চাইবে:সালাহউদ্দিন

ফের ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

ফের ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হুমকির মুখে তাদের ওপর নতুন করে সামরিক আগ্রাসন চালানোর বিভিন্ন পথ ও কৌশল খতিয়ে দেখছে সৌদি আরব। দীর্ঘ চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সম্প্রতি দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

সংশ্লিষ্ট কূটনৈতিক ও আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, হুথিকে লক্ষ্য করে আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনার জন্য পর্দার আড়ালে সৌদি আরবকে সবুজ সংকেত ও প্রয়োজনীয় স্বাধীনতা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে রিয়াদের শীর্ষ নেতৃত্ব এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।মার্কিন এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ব্যাপক উত্তেজনার মাঝে হুথিকে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে খোদ সৌদি রাজদরবারের ভেতরেও মতভেদ দেখা দিয়েছে।

সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত হয় চলতি মাসের শুরুতে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে হুথি কর্মকর্তাদের বহনকারী একটি বিমান সানা বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশ্যে যাত্রা করে। অভিযোগ উঠেছে, বিমানটি যেন সানায় ফিরে আসতে না পারে সেজন্য সৌদি আরব সানা বিমানবন্দরে বোমাবর্ষণ করে।

এর জবাবে চলতি সপ্তাহের শুরুর দিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবহায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি। হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি এক টেলিভিশন ভাষণে সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রিয়াদ যদি ইয়েমেনে পুনরায় হামলা চালায়, তবে সৌদির সমস্ত তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিমানবন্দরের বদলে বিমানবন্দর এবং বন্দরের বদলে বন্দরে আঘাত হানা হবে।

সূত্র: মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি

আপডেট সময় : ১২:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬