ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম মরদেহ দাফনেও  সংকট এবারে বন্যা ও পাহাড় ধসে এতো মৃত্যু কেন স্ক্রিনের অদৃশ্য শিকলে বন্দি শৈশব অল্প বৃষ্টিতেই জলমগ্ন ঢাকা: কেন বারবার ডুবছে রাজধানী? অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশ: ৭ জেলায় ভয়াবহ বন্যা প্রাণহানি ৪৪ নতুন করে প্লাবনের শঙ্কা আর্জেন্টিনার কাছে হেরে বিদায় দেশে ফিরেই ছাদখোলা বাসে সংবর্ধনা পেল মিসর দল ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না: তেহরানের কড়া হুঁশিয়ারি বন্যা পিরিস্থিতর অবণিত চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টি মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, চার নদীর পানি বিপৎসীমার ওপরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রবাসীকে নিতে এসে প্রাণ গেলো স্ত্রী সন্তানসহ ৭ জনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

মা, শ্বাশুড়ি, স্ত্রী, সন্তানসহ ১১জন ঢাকায় এসেছিলেন ওমান ফেরত বাহারকে বাড়ি নিয়ে যেতে। ফেরার পথে নোয়াখালী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে পড়ে যায় ।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা, শ্বাশুড়ি, স্ত্রী, সন্তানসহ ১১জন ঢাকায় এসেছিলেন ওমান ফেরত বাহারকে বাড়ি নিয়ে যেতে। ফেরার পথে নোয়াখালী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে পড়ে যায় । তাতে স্ত্রী, সন্তান, মাসহ ৭জন প্রাণ হারায়। বাড়ি ফেরার আনন্দ ঢেকে যায় বিষাদে। বুধবার দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। সকাল থেকে পারিবারিক কবরস্থানে খোঁড়া হয় একে একে ৬টি কবর। একই সারিত শায়িত করা হয় তাদের। বাকি একজনকে অন্যত্র সমাহিত করা হয়। বাহার বলেন, দুই ভাইয়ের দুই শিশু মেয়ে মারা গেছে, এক ভাইয়ের স্ত্রী মারা গেছে।

ভাইয়েরা বিদেশে, তাদের কি জবাব দেব? নিজের স্ত্রী-সন্তানেরও প্রাণ গেল। মা মারা গেল। কি নিয়ে বাঁচব আমি? ওমান প্রবাসী বাহার উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কাশারি বাড়ির বাসিন্দা।

সড়ক দুর্ঘটনায় মা, নানি, স্ত্রী, সন্তানসহ বাহারের ৭ জনের মরদেহ নিয়ে বাড়ি ফেরেন। আড়াই বছর পর ‘স্বপ্ন যাবে বাড়ি’, ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে ওমান থেকে বাড়ি ফিরেছিলেন মো. বাহার। তাকে স্বাগত জানাতে বাড়ি থেকে পরিবারের শিশুসহ ১১ জন সদস্য যান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

ঢাকার বিমানবন্দর থেকে আসার পথে তাদের বহনকৃত মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে রহমতখালী খালে পড়ে যায়। এতে গাড়িসহ পানিতে ডুবে তিন শিশুসহ সাতজন নিহত হয়। নিহতরা সবাই নারী। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন চালকসহ ছয়জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রবাসীকে নিতে এসে প্রাণ গেলো স্ত্রী সন্তানসহ ৭ জনের

আপডেট সময় : ০৯:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫