ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোটি টাকার ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু নতুন আক্রান্ত ১,৩২৭ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ভোক্তাদের ক্ষোভের মধ্যে স্বস্তি এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার দেশে চিনির ব্যবহার প্রায় ৩৩ শতাংশ কমেছে সক্ষমতার অর্ধেক উৎপাদনে বেসরকারি মিল টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, প্রবাসীদের  ফেরা নিয়ে অনিশ্চয়তা, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

পুশইনের শিকার সোনালী ও তার সন্তান বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩৬৬ বার পড়া হয়েছে

পুশইনের শিকার সোনালী ও তার সন্তান বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুন  বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৩০টায় বিএসএফের কাছে হস্তান্তর করা হলো অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার ৮ বছরের সন্তান মোঃ সাব্বির শেখকে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ২৫ জুন ২০২৫ তারিখে বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৬ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠায়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করে এবং ২২ আগস্ট ২০২৫ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করে।

আটক ব্যক্তিদের মধ্যে ৩৫ সপ্তাহের অন্তঃসত্তা নারী সোনালী খাতুন এবং দুই নাবালক শিশু ছিলেন। মানবিক কারণে আদালত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে তাদেরকে স্থানীয় হেফাজতে দেয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়।

পুশইনের শিকার সোনালী ও তার সন্তান  বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির
পুশইনের শিকার সোনালী ও তার সন্তান বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির

হস্তান্তরের সময় লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফের পুশইন কর্মসূচি আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে। সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম মানবিক সংকট সৃষ্টি করছে।

বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন মেনে পুরো প্রক্রিয়াটি নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্তা নারী ও শিশুর সুরক্ষা এবং চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবির কার্যক্রম মানবিক ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিজিবি আশা করছে, ভবিষ্যতে পুশইনসহ এ ধরনের অমানবিক কার্যক্রম বন্ধ হবে এবং সীমান্তে মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় থাকবে।

শুক্রবার রাতে এই তথ্য জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুশইনের শিকার সোনালী ও তার সন্তান বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির

আপডেট সময় : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫