ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোটি টাকার ৩৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু নতুন আক্রান্ত ১,৩২৭ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ভোক্তাদের ক্ষোভের মধ্যে স্বস্তি এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার দেশে চিনির ব্যবহার প্রায় ৩৩ শতাংশ কমেছে সক্ষমতার অর্ধেক উৎপাদনে বেসরকারি মিল টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, প্রবাসীদের  ফেরা নিয়ে অনিশ্চয়তা, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর দেশে ফিরতে পারবে না: ড. ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর দেশে ফিরতে পারবে না: ড. ইউনূস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন এই দেশে ফিরতে পারবে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ফ্যাসিস্ট-ডেভিলদের সব অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশনে একযোগে সম্প্রচারিত ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সম্পন্ন হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির দেশে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। সে কারণেই তারা নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভাষণে অধ্যাপক ইউনূস গভীর বেদনার সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, এই আনন্দের দিনে আমি অত্যন্ত ব্যথিত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি।

শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব ও আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত। তিনি জানান, হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং তারা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্টভাবে বলেন, ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে কিংবা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।

দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সংযম বজায় রাখতে হবে। ফ্যাসিস্ট টেরোরিস্টরা অস্থিরতা সৃষ্টি করতে চায়, কিন্তু ঐক্যবদ্ধ জনগণই তাদের সবচেয়ে বড় প্রতিরোধ।

ভাষণের শেষাংশে তিনি পুনর্ব্যক্ত করেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না এবং বাংলাদেশ গণতন্ত্র ও স্বাধীনতার পথে অবিচলভাবে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর দেশে ফিরতে পারবে না: ড. ইউনূস

আপডেট সময় : ০৬:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫