ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা ভারত হাসিনা কার্ড খেলবে, আবার বন্ধুত্বও চাইবে:সালাহউদ্দিন

নাশকতা ঠেকাতে ঢাকামুখী সন্দেহভাজনদের ব্যাগ তল্লাশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

নাশকতা ঠেকাতে ঢাকামুখী সন্দেহভাজনদের ব্যাগ তল্লাশি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঢাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক যানবাহনে আগুন ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগামী ১৩ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী মামলার শুনানির দিনকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ সেদিন ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে নাশকতা ও সহিংসতা ঠেকাতে রাজধানীমুখী পরিবহনগুলোতে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবারের কর্মসূচিকে ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনার পর থেকেই ঢাকার প্রবেশপথগুলো—বিশেষ করে ঢাকা-আরিচা ও নবীনগর–চন্দ্রা মহাসড়কে তল্লাশি জোরদার করা হয়েছে। প্রতিটি তল্লাশিচৌকিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য; সন্দেহ হলে যাত্রীদের মুঠোফোন ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ দল ও তাদের সহযোগী সংগঠন লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। জনগণের জানমাল রক্ষায় সাভার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল, চেকপোস্ট ও সাদাপোশাকের তৎপরতা বাড়ানো হয়েছে।”

বুধবার সকাল থেকেই আমিনবাজার এলাকায় ঢাকামুখী লেনে কঠোর তল্লাশি চালানো হয়। বিকেলের দিকে এ তল্লাশি আরও জোরদার করা হয়। পুলিশ বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে এবং প্রয়োজন মনে হলে মুঠোফোন ও ব্যাগ পরীক্ষা করছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান দায়িত্ব। কেউ যাতে অরাজকতা বা নাশকতার চেষ্টা করতে না পারে, সেজন্য চেকপোস্টে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। আমরা যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন চেক করে দেখছি, তাদের কাছে কোনো নাশকতার উপকরণ আছে কি না।”

আইনশৃঙ্খলা বাহিনীর এই কড়া তল্লাশি কার্যক্রমের ফলে ঢাকামুখী যানবাহনের চলাচলে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে, তবে সাধারণ মানুষ বলছেন—নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপকে তারা স্বাগত জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাশকতা ঠেকাতে ঢাকামুখী সন্দেহভাজনদের ব্যাগ তল্লাশি

আপডেট সময় : ০৮:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫