ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার : কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত অন্তর্ভূক্তিমূলক সুরক্ষার অভাবে বাড়ছে শিশুদের অনলাইন যৌন শোষণ এই সপ্তাহেই নির্বাচনি তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা শিশুশ্রম নিষিদ্ধে আইন নীতিমালা সংশোধনের দাবি সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে ঢাকায় মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন ভারত বাদ, বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে আলাদা জোট করতে চায় পাকিস্তান

দৈত্যাকৃতির কুমিরে তটস্থ পদ্মার পাড়, অবশেষে ধরা স্থানীয়দের হাতে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

পদ্মার শাখা নদীতে ধরা পড়লো দৈত্যাকৃতির কুমির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পদ্মার শাখা নদীতে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিলো এক দৈত্যাকৃতির কুমির। হঠাৎ তার ঘন ঘন আনাগোনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নদীপাড়ের গ্রামগুলোতে। স্থানীয়রা নদীতে নামা বন্ধ করে দেন, ফলে বিপাকে পড়েন মাছধরা নির্ভর জেলে সম্প্রদায়।

শনিবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা শরিফুল ইসলাম জানান, উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীপথে দেখা পাওয়া প্রায় ১২ ফুট লম্বা কুমিরটি স্থানীয় কয়েকজন যুবক আটক করতে সক্ষম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে পদ্মার এই শাখা নদীর বিভিন্ন স্থানে কুমিরটি ঘোরাফেরা করছিল। মানুষকে আতঙ্ক থেকে মুক্তি দিতে স্থানীয় তরুণরা দীর্ঘদিন ধরে কুমিরটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। অবশেষে শুক্রবার রাতে সুযোগ বুঝে তারা ফাঁদ পেতে কুমিরটিকে ধরে ফেলেন।

বন বিভাগ জানিয়েছে, কুমিরটি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাণীটি নিরাপদে রাখার জন্য ঢাকার বন্যপ্রাণী উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। পরবর্তীতে কুমিরটিকে খুলনায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

পদ্মার শাখা নদীতে ধরা পড়লো দৈত্যাকৃতির কুমির
পদ্মার শাখা নদীতে ধরা পড়লো দৈত্যাকৃতির কুমির

কুমিরের আনাগোনার ফলে  প্রায় এক মাস ধরে নদীর বিভিন্ন এলাকায় দৈত্যাকৃতির এই কুমিরের আনাগোনায় আতঙ্কে ছিলেন নদীপাড়ের মানুষ। এতে স্থানীয় জেলে সম্প্রদায়ের মধ্যে ভয়ের সৃষ্টি হয় এবং অনেকে নদীতে নামা বন্ধ করে দেন।

কুমির ধরার কাজে অংশ নেন রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহিন নামের ছয় তরুণ। তারা জানান, গত এক মাস ধরে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও হরিরামপুর উপজেলার বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটির দেখা মিলছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ পর্যবেক্ষণের পর শুক্রবার সকাল থেকে তারা কুমিরটির অবস্থান শনাক্ত করতে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে চৌকিঘাটা এলাকায় কুমিরটি পানির উপরে ভেসে উঠলে দড়ির ফাঁদ পেতে সেটিকে আটক করা হয়।

বনকর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঢাকার বন্যপ্রাণী উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। তারা কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে যাবেন, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে প্রাণীটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দৈত্যাকৃতির কুমিরে তটস্থ পদ্মার পাড়, অবশেষে ধরা স্থানীয়দের হাতে

আপডেট সময় : ১২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫