ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম গোলাম আজম যদি ‘শ্রেষ্ঠ সন্তান’ হন, তবে বীর মুক্তিযোদ্ধাদের স্থান কোথায়, প্রশ্ন আব্বাসের বিজিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে মোদির পোস্ট, অনুপস্থিত বাংলাদেশের নাম ৫৪ পতাকায় আকাশজুড়ে লাল-সবুজ, প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের গিনেস বিশ্বরেকর্ড বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিতে বাংলাদেশ–ভারত সাবেক সেনাসদস্যদের পারস্পরিক সফর স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই তার পদত্যাগ চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম নিরাপদ ও গুণগত চিংড়ি উৎপাদন নিশ্চিত করা জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এয়ার অ্যাম্বুলেন্সে গুলিবিদ্ধ হাদিকে  সিঙ্গাপুরে নেওয়া হলো   জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি শহীদ বুদ্ধিজীবী  ডা. ফজলে রাব্বী, নেই কোনো স্মৃতিচিহ্ন

দেবাশীষ ঘোষ’র কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবিবার

গরম গরম ফুলকো লুচি

আলুর দম আর সরপুরি

রবিবারের সকাল মানে

বিছানাতে গড়াগড়ি

ওইদিকে তো কা কা করে
উড়ছে কিছু চেনা কাক
বসতে তারা পারছে নাকো
বাকিটা না বলাই থাক
ভাবছি একটু মেজাজ নিয়ে
পড়ব কাগজ চায়ের সাথে
ওমা দেখি নাকের ডগায়
বউ ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে
কি আর করি তড়িঘড়ি
চুমুক দিলাম গরম চায়ে
ভাবছি এবার বলতে যাব
গরম লুচি কখন হবে
ব্যস্ত চোখে ঘেমে নেয়ে
বললে, শোনো কান টি খুলে
মেয়ে জামাই আসতে পারে
বলেছিল কাল দুপুরে
বলতে আমি গেছি ভুলে
নানান কাজের ঝামেলা তে
চটপট যাও বাজারে
ইলিশ, জামাই বড় ভালোবাসে
মেয়েটারও তো ক’দিন ধরে
নানান রকম উপস ছিল
কচি পাঠা আর তার সাথে
বড় দেখে গোলদা এনো
চা-বিস্কুট দিলাম এখন
যাও বাজারে তাড়াতাড়ি
ফেরার পথে মিষ্টি এনো
আর একটা দইয়ের হাঁড়ি

লুচি খাওয়া চুলোয় গেল

মনটা খুশি এইটা ভেবে

মেয়ে আমার আসবে যে আজ

তার নিজের বাপের ঘরে ll

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেবাশীষ ঘোষ’র কবিতা

আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

রবিবার

গরম গরম ফুলকো লুচি

আলুর দম আর সরপুরি

রবিবারের সকাল মানে

বিছানাতে গড়াগড়ি

ওইদিকে তো কা কা করে
উড়ছে কিছু চেনা কাক
বসতে তারা পারছে নাকো
বাকিটা না বলাই থাক
ভাবছি একটু মেজাজ নিয়ে
পড়ব কাগজ চায়ের সাথে
ওমা দেখি নাকের ডগায়
বউ ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে
কি আর করি তড়িঘড়ি
চুমুক দিলাম গরম চায়ে
ভাবছি এবার বলতে যাব
গরম লুচি কখন হবে
ব্যস্ত চোখে ঘেমে নেয়ে
বললে, শোনো কান টি খুলে
মেয়ে জামাই আসতে পারে
বলেছিল কাল দুপুরে
বলতে আমি গেছি ভুলে
নানান কাজের ঝামেলা তে
চটপট যাও বাজারে
ইলিশ, জামাই বড় ভালোবাসে
মেয়েটারও তো ক’দিন ধরে
নানান রকম উপস ছিল
কচি পাঠা আর তার সাথে
বড় দেখে গোলদা এনো
চা-বিস্কুট দিলাম এখন
যাও বাজারে তাড়াতাড়ি
ফেরার পথে মিষ্টি এনো
আর একটা দইয়ের হাঁড়ি

লুচি খাওয়া চুলোয় গেল

মনটা খুশি এইটা ভেবে

মেয়ে আমার আসবে যে আজ

তার নিজের বাপের ঘরে ll